• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অবশেষে একদিনের ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮
অ+
অ-
অবশেষে একদিনের ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি কোহলি

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া ৫২তম সেঞ্চুরি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারত দলে যেন নিজের জায়গা পাকা করে ফেললেন। না, প্রধান কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ, বিশ্বকাপে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। কিন্তু কোহলি রাজি না হওয়ায় তার ভক্তদের মনে অস্বস্তি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এই ডানহাতি ব্যাটার বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

কোহলির রাজ‍্য দল দিল্লির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ডিডিসিএ-র সভাপতি রোহান জেটলি এই কথা জানিয়ে দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই তাকে উদ্ধৃত করে জানিয়েছে, কোহলি দিল্লির হয়ে দেশের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। 

আরও পড়ুন
‘টিভিতে তার খেলা দেখে বড় হয়েছি, এখন তাকে বোলিং করছি’
অবসর ভেঙে টেস্টে ফেরার জল্পনা, যা বললেন কোহলি
শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

১৫ বছর পর আবার ঘরোয়া এক দিনের ক্রিকেটে খেলবেন কোহলি। গত বছর রঞ্জি ট্রফির একটি ম্য়াচ খেলেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালের পর থেকে বিজয় হাজারেতে দেখা যায়নি তাকে। 

বিজ্ঞাপন

২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারে ট্রফি হবে। তবে পুরো টুর্নামেন্টে তার খেলা নির্ভর করছে জাতীয় দলের সূচির ওপর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ১১ জানুয়ারি থেকে শুরু। তার আগে ঘরোয়া এই প্রতিযোগিতার বেশ কয়েকটি ম্যাচ হবে। বিজয় হাজারেতে রোহিত শর্মারও খেলার কথা। সেখানেই নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিও হয়ে যাবে তাদের।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটভারতীয় ক্রিকেটবিরাট কোহলি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই