• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭
অ+
অ-
শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

বিপিএলের আসন্ন ১২তম আসরে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নতুন মালিকানায় আসছে চট্টগ্রাম রয়েলস। আসর শুরুর আগেই চট্টগ্রাম শিবির ছাড়লেন হাবিবুল বাশার সুমন। 

বিজ্ঞাপন

চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাশার সুমনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে আসর শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ঢাকা পোস্টকে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ব্যক্তিগত কারণে থাকছেন না তিনি। 

এদিকে, দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া কোচিং প্যানেলে আরো রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। 

অন্যদিকে, শেষ মুহূর্তে ঘর গোছাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও। দলগুলোর কোচিং লাইন-আপও চূড়ান্ত। রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

বিজ্ঞাপন

রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলচট্টগ্রাম রয়্যালসবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট