• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ট্রাম্পের হাতে উঠতে যাওয়া ফিফা শান্তি পুরস্কার কী?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৫
অ+
অ-
ট্রাম্পের হাতে উঠতে যাওয়া ফিফা শান্তি পুরস্কার কী?

আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে চোখ থাকবে কোটি কোটি ভক্তের। ফিফা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে জানানো হবে আগামী আসরে কে কার মুখোমুখি হচ্ছে। তবে বিশেষ নজরে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেও। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একটি নতুন পুরস্কার তুলে দেবেন তার হাতে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।

বিজ্ঞাপন

এই বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছেন। 

আরও পড়ুন
বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যে কারণে থাকবেন না মেসি
মেসির বিশ্বকাপ ফেভারিটের তালিকায় নেই রোনালদোর পর্তুগাল
এবারের ফুটবল বিশ্বকাপে ‘মৃত্যুকূপে’ কারা?

ফিফা জানায়, বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে। তবে বিজয়ী কীভাবে নির্বাচিত হবেন তা স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

তবে গুঞ্জন উঠেছে, প্রথম এই পুরস্কার পেতে যাচ্ছেন ট্রাম্প। ঠিক গুঞ্জন নয়, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে প্রায় নিশ্চিতভাবে বলা যায়, তাকেই দেওয়া হচ্ছে ফিফা শান্তি পুরস্কার।

নতুন এই পুরস্কার দেওয়া হবে ড্রয়ের ভেন্যুতেই: হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজে। ফিফা যদিও প্রার্থীর নাম প্রকাশ করতে চাইছে না। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘনিষ্ঠতা খোলাসা করছে বিজয়ীর নাম।

সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, শান্তিতে নোবেল জিততে না পারায় সান্ত্বনা পুরস্কার হিসেবে ট্রাম্পকে দেওয়া হচ্ছে ‘ফিফা শান্তি পুরস্কার’। তার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সহ আয়োজক মেক্সিকো ও কানাডার শীর্ষ নেতারা। তাদের সামনেই ফিফার আবির্ভুত নতুন এই পুরস্কার জিতে সান্ত্বনা হয়তো খুঁজে পেলেও পেতে পারেন ট্রাম্প।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলডোনাল্ড ট্রাম্পবিশ্বকাপ ফুটবলফিফা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র