• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৬
অ+
অ-
শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প

জন এফ. কেনেডি সেন্টারের লাল গালিচায় একের পর এক পা পড়ল কিংবদন্তিদের। ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তাদের মধ্যে বিশেষ নজর কাড়লেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে লাল গালিচা দিয়ে অতিথিদের আসন গ্রহণ করেন। তারপর গান ও ইনফান্তিনোর স্বাগত বক্তব্যের পর ট্রাম্পকে দেওয়া হলো ফিফা শান্তি পুরস্কার।

বিজ্ঞাপন

পুরস্কারের পদক নিজেই নিজের গলায় ঝুলান ট্রাম্প। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান।

পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

আরও পড়ুন
ট্রাম্পের হাতে উঠতে যাওয়া ফিফা শান্তি পুরস্কার কী?
লঙ্কান ক্রিকেটারকে ছাড়ল চট্টগ্রাম, শুরু থেকে থাকছেন আবরার
কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের

বিজ্ঞাপন

এই বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছে। বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।

নতুন এই পুরস্কার দেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যুতেই, হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজেই।

ট্রাম্পের হাতে উঠতে যাওয়া ফিফা শান্তি পুরস্কার কী?

ফিফা প্রেসিডেন্ট সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, শান্তিতে নোবেল জিততে না পারায় সান্ত্বনা পুরস্কার হিসেবে ট্রাম্পকে দেওয়া হলো ‘ফিফা শান্তি পুরস্কার’। ফিফার আবির্ভূত নতুন এই পুরস্কার জিতে সান্ত্বনা হয়তো খুঁজে পেলেও পেতে পারেন ট্রাম্প।

এফএইচএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পফিফাফুটবলযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ইরানে স্কুলে হামলা : ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র