• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নয়াদিল্লিতে মেসি, কলকাতার মতো বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩
অ+
অ-
নয়াদিল্লিতে মেসি, কলকাতার মতো বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা

লিওনেল মেসির ভারত সফর শেষ পর্যায়ে। প্রায় তিন দিনের ভ্রমণে নয়াদিল্লি তার শেষ শহর। কলকাতার মতো বিশৃঙ্খলা এড়াতে এবং মেসিদর্শনে ভক্তদের প্রবেশাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। এসময় যানচলাচল নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

বিজ্ঞাপন

ভারতের রাজধানী শহরে সোমবার মেসিকে বরণ করে নেওয়া হবে। মূল অনুষ্ঠান অরুণ জেটলি স্টেডিয়ামে বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত। সাধারণ মানুষকে ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে সকাল ১১টা থেকে। এজন্য সকাল ১০টা থেকে বেলা পাঁচটা পর্যন্ত কঠোরভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন
ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
স্টেডিয়ামে ভাঙচুরের নেপথ্যে দুই মন্ত্রীর মেসির ‘দখল’ নেওয়ার লড়াই
মেসিকে দেখতে ‘হানিমুন বাতিল’, ভক্তদের আবেগ নিয়ে খেলার অভিযোগ!
কলকাতায় তুলকালাম, হায়দরাবাদে ভিন্ন রূপ দেখলেন মেসি

জিওএটি ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে দিল্লিতে পা রাখবেন মেসি। সূচি অনুযায়ী, সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছাবেন তিনি। শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন সেরে তিনি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। সেখানে ২০ মিনিটের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তারপর মেসির গন্তব্য এক সাংসদের বাড়ি। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনো। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও দেখা হবে মেসির।

বিকেলে মেসি পৌঁছাবেন অরুণ জেটলি স্টেডিয়ামে। বিকেল সাড়ে তিনটার দিকে স্টেডিয়ামে ঢোকার পর তিনি পাবেন রাজকীয় সংবর্ধনা। সঙ্গীতানুষ্ঠানও থাকবে। তারপর একটি ছোট ফুটবল মাঠে ভারতের কিছু সেলিব্রেটি অংশ নেবেন একটি প্রদর্শনী ম্যাচে।

বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত ২২ জন শিশুর সঙ্গে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন মেসি। শেষে মাঠের মাঝখানে দুই ভারতীয় ক্রিকেটার তাকে বিশেষ উপহার দেবেন। আর্জেন্টাইন ফুটবল তারকাও তাদের হাতে তুলে দেবেন দুটি সই করা জার্সি।

বিজ্ঞাপন

রাজধানীতে লক্ষাধিক ভক্তের ভিড় হতে পারে, এমন কথা মাথায় রেখে অরুণ জেটলি স্টেডিয়াম চত্বরে দিল্লি প্রশাসন কড়া নিরাপত্তা ও একাধিক স্তরের ব্যবস্থা নিয়েছে। কলকাতার মতো স্টেডিয়ামে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেই নজর থাকবে তাদের।

পুলিশ সূত্র জানিয়েছে, একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হবে স্টেডিয়ামের চারপাশে। মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী। বৈধ পাস ছাড়া স্টেডিয়াম বা নির্দিষ্ট এলাকায় ঢুকতে পারবেন না কেউ।

এক কথায়, রাজধানীতে মেসিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ফিরে আসে, সেদিকে মনোযোগ দিল্লি প্রশাসনের। তাদের কাছে এক নম্বর অগ্রাধিকার মেসি ও ভক্ত-সমর্থকদের নিরাপত্তা।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবললিওনেল মেসিভারত ভ্রমণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি