• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিদেশে ৮৫ উইকেট নেওয়ার পর ২৫৯০ দিনের অপেক্ষার অবসান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮
অ+
অ-
বিদেশে ৮৫ উইকেট নেওয়ার পর ২৫৯০ দিনের অপেক্ষার অবসান
ঘরের মাঠে প্রথম উইকেট পেলেন এজাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই এজাজ প্যাটেলের জন্য স্মরণীয় ভেন্যু হয়ে থাকবে। নিউজিল্যান্ড স্পিনার প্রথমবার দেশের মাঠে টেস্ট উইকেট পেলেন। নিজের ১৭তম ওভারে আলিক আথানেজকে ৪৫ রানে বোল্ড করে ২৫৯০ দিনের অপেক্ষার অবসান ঘটালেন তিনি। বিদেশে ৮৫ উইকেট নেওয়ার পর দেশের মাটিতে প্রথম!

বিজ্ঞাপন

২০১৮ সালের নভেম্বরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এজাজের। এক মাস পর ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। ক্রাইস্টচার্চে পরের ম্যাচেও খেলেন। এক বছরেরও বেশি সময় পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে তিনি ভারতের মুখোমুখি হন। এই তিন ম্যাচে ৪৯ ওভার বল করলেও কোনো উইকেট পাননি এজাজ। 

ঘরের মাঠে বিবর্ণ থাকলেও বিদেশে কিন্তু দুরন্ত নিউজিল্যান্ডের এই স্পিনার। ইনিংসে সাতবার পাঁচ উইকেট ও একবার ১০ উইকেট নিয়ে নিজের জাত চেনান। বিদেশে ১৮ ম্যাচে তার নামের পাশে ৮৫ উইকেট। ভারতের বিপক্ষে ওয়াংখেড়েতে দুইবারে নিয়েছেন ২৫ উইকেট।

তবে দেশের মাটিতে কোনো উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল এজাজের। প্রায় ছয় বছর পর দেশের মাঠে খেলতে নেমে সেই আক্ষেপ ঘুচালেন তিনি। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে পরে অধিনায়ক রোস্টন চেজকে ফিরিয়ে আরেকটি উইকেট যোগ করেন।

বিজ্ঞাপন

দেশের মাঠে কোনো উইকেট না নিয়ে বিদেশে সবচেয়ে বেশি ৮৫ উইকেট নেওয়ার রেকর্ড এজাজ গড়েছিলেন গত বছরে ভারতে গিয়ে। এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে দেশের মাঠে অধরা উইকেট পেলেন ৩৭ বছর বয়সী স্পিনার। দেশে কোনো না পেয়ে বিদেশে সর্বোচ্চ উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল ভারতের জসপ্রিত বুমরাহর। বিদেশে ৭৯ উইকেট নেওয়ার পর প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন এই পেসার। অবশ্য দেশের মাটিতে প্রথমবার তিনি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন বিদেশে টানা ১৭ টেস্ট খেলার পর। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টেই উইকেট পান বুমরাহ।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটনিউজিল্যান্ড ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটেস্ট ক্রিকেটবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা