• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

মুশফিককে যে কারণে রাজশাহীর ‘লিডার’ বলছেন কোচ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
অ+
অ-
মুশফিককে যে কারণে রাজশাহীর ‘লিডার’ বলছেন কোচ

ছয়টি দলের অংশগ্রহণে আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে। সে উপলক্ষ্যে প্রথম দল হিসেবে আজ (শনিবার) থেকে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আলাপে দলটির প্রধান কোচ হান্নান সরকার খেলোয়াড়দের করণীয় ও মুশফিকুর রহিমের প্রসঙ্গে কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘মুশফিকের সঙ্গে যেদিন অকশন শেষ হয় এর পরদিনই কথা হয়েছে আমার। শান্তর সঙ্গেও কথা বলেছে, ইভেন আমাদের দলের পক্ষ থেকেও কথা বলেছিল, মুশফিক খুবই পজেটিভলি নিয়েছে। সে রাজশাহীতে খেলছে সে নিজেকে (ওউন) ফিল করছে, কারণ সে বগুড়ার ছেলে। আজকে যখন ট্রেনিং সেশনে এসেছে, মুশফিক এখানে বেসিক্যালি আমাদের লিডার। আমরা জানি বিশ্বের সর্বোচ্চ অভিজ্ঞতার দিক থেকে সে এখন বড় একজন প্লেয়ার।’

আরও পড়ুন
বিপিএলের শুরু থেকে যেসব বিদেশিকে পাচ্ছে রাজশাহী
শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহী ওয়ারিয়র্সের
নোয়াখালী নয়, রাজশাহীতে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার

রাজশাহী ওয়ারিয়র্সের শক্তি বা দুর্বলতা আলাদা করে না দেখে পুরো দলটাকে একটি ইউনিট হিসেবে ভাবছেন হান্নান, ‘আমি এখনই কোনো জায়গাকে আলাদা করে স্ট্রং বা উইক বলতে চাই না। কারণ আমার মনে হয় প্রতিটা জায়গাতেই রোল অনুযায়ী প্লেয়ার আছে।’

বিজ্ঞাপন

ট্রেনিংয়ের শুরু থেকেই প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট দায়িত্ব জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান হান্নান, ‘প্লেয়াররা জানে সে কোন পরিস্থিতিতে খেলবে, তার কাছ থেকে কী চাওয়া হচ্ছে। সেই অনুযায়ী তারাও নিজেদের প্রস্তুত করছে। আমরা চেষ্টা করছি প্লেয়ারদের এমনভাবে তৈরি করতে, যেন চাপের মধ্যেও তারা নিজের রোলটা ঠিকভাবে পালন করতে পারে।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী ওয়ারিয়র্সবিপিএলমুশফিকুর রহিম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট