• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দুইদিন পর শুরু বিপিএল, চট্টগ্রামের বিদেশি প্রধান কোচের আসা নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে
২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৮
অ+
অ-
দুইদিন পর শুরু বিপিএল, চট্টগ্রামের বিদেশি প্রধান কোচের আসা নিয়ে শঙ্কা

আর একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানায় এবার খেলবে চট্টগ্রাম রয়েলস। শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশি মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে নিয়োগ দেওয়ার কথা শোনা যায়। 

বিজ্ঞাপন

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানায় চট্টগ্রাম। ৪৮ বছর বয়সী সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও ছিলেন পারদর্শী। 

তবে বিপিএল শুরুর আগমুহূর্তে তার কোচিং নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। দলের পক্ষ হতে তার আসার খবর নিশ্চিত করতে পারেননি কেউই। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, এখনো তার টিকিট চূড়ান্ত হয়নি। দুই দিন পর বিপিএল শুরু হচ্ছে অথচ প্রধান কোচের আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে, চট্টগ্রামের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান।

প্রসঙ্গত,  ক্যাম্প দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে তার। খেলেছেন আইপিএল, সিপিএল, ভাইটালিটি ব্লাস্টে। খেলোয়াড়ি জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড 

শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি , মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রাম রয়্যালসবিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট