• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে
২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫
অ+
অ-
বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

বিপিএলে খেলোয়াড়দের চুক্তির টাকার লেনদেন নিয়ে নানা সময় বিতর্ক উঠেছে। এবারো তেমন কিছু হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না। আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ১২তম বিপিএল।

বিজ্ঞাপন

৬ দল এখন দুটি পাতা একটি কুড়ির শহর সিলেটে। বিপিএল শুরু হতে এখনো ৪৮ ঘণ্টার বেশি সময় রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের পেমেন্ট পেয়েছে কোন কোন দল, খোঁজ নিয়ে দেখেছে ঢাকা পোস্ট। 

মূলত টুর্নামেন্ট শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে তার চুক্তির ২৫ শতাংশ টাকা দিতে হয়। এরপর টুর্নামেন্টের মাঝপথে পরিশোধ করতে হয় ৫০ শতাংশ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স সবার প্রথমে ক্রিকেটারদের ২৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে। এছাড়া ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ টাকা দিয়ে দিয়েছে। 

এদিকে আজ (বুধবার) রংপুর রাইডার্স ক্রিকেটারদের ৫০ শতাংশ টাকা পরিশোধ করেছে। ক্রিকেটারদের খুশি রাখতেই এমন উদ্যোগ দলটির। তবে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো কোনো অর্থ বুঝে পাননি। জানা গেছে আজ-কালের মধ্যে পেয়ে যাবেন প্রথম ধাপের টাকা। 

বিজ্ঞাপন

এছাড়া নোয়াখালীর ক্রিকেটাররাও এখনো প্রথম ধাপের টাকা বুঝে পাননি। দল দুইটির পক্ষ হতে জানা গিয়েছে দুই একদিনের মধ্যেই দিয়ে দেওয়া হতে পারে অর্থ। এদিকে হোম ভেন্যুতে মাঠে নামতে যাওয়া সিলেট দলের খেলোয়াড়রাও এখনো প্রথম ধাপের টাকা বুঝে পাননি। 

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিপিএলরংপুর রাইডার্সরাজশাহী ওয়ারিয়র্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?