• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজার যশোরের ঝড়ু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
২৪ ডিসেম্বর ২০২৫, ২২:০৪
অ+
অ-
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজার যশোরের ঝড়ু
হাসানুজ্জামান ঝড়ু

২০১৯ সালের পর আবারো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে ফিরলেন যশোরের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাসানুজ্জামান ঝড়ু। এবারের আসরে তিনি রাজশাহী ওয়ারিয়ার্সে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। বুধবার সন্ধ্যায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত ঝড়ু এর আগে চিটাগং ভাইকিংসের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধিকবার বাংলাদেশে সফররত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত দলের লিয়াঁজো কর্মকর্তা ছিলেন। বিপিএলের দায়িত্ব পালনের জন্য অনুমতি দেওয়ায় হাসানুজ্জামান ঝড়ু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ দেন।

তিনি বলেন, ‘আমি বিমানে চাকরি করলেও ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা আমার প্যাশন। সেই সাথে বেশ লোভনীয় ও চ্যালেঞ্জিং। এ কারণে ক্রিকেটের যুক্ত থাকার চেষ্টা করি। ২০১৯ সালে সর্বশেষ চিটাগং ভাইকিংসের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলাম। দীর্ঘবিরতির পর এবার আসরের বিপিএলে যুক্ত হলাম। বিপিএলে বাংলাদেশ ক্রিকেটের টপ ম্যানেজমেন্ট যুক্ত থাকে। এখান থেকে অনেক কিছু শেখা যায়। মূলত রাজশাহীর কোচ হান্নান সরকারের আমন্ত্রণে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে যুক্ত হওয়া। এছাড়া রাজশাহীর টিম ম্যানেজমেন্ট অনেক পেশাদার ও এখন পর্যন্ত সবকিছু সততার সাথে কাজ করছে। যা আমাকে মুগ্ধ করেছে।’
 
তিনি আরও বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্সের মতো দলগুলো শুধু বিপিএলে অংশগ্রহণই নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থানীয় প্রতিভাদের সুযোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের তৃণমূল ক্রিকেটকে সত্যিই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।’

রেজওয়ান বাপ্পী/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিপিএলরাজশাহী ওয়ারিয়র্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা