• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিলেটে এক বিদেশি এলেন, গেলেন দুজন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৫৭
অ+
অ-
সিলেটে এক বিদেশি এলেন, গেলেন দুজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

বিজ্ঞাপন

তবে এরপরই দুঃসংবাদ জানাল সিলেট দল। শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আমেরিকান ব্যাটার অ্যারন জোন্সের বাদ পড়ার খবর দিলো। সিলেট টাইটান্স জানিয়েছে, ম্যাথিউস নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর জোন্সকে এনওসি দেয়নি তার দেশের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজার যশোরের ঝড়ু
অধিনায়ক মিঠুন কি আন্ডাররেটেড, নিজেই দিলেন উত্তর
মুস্তাফিজ-তাসকিন বিপিএলে যোগ দিবেন কবে

ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাথিউস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট বোর্ড থেকে প্রয়োজনীয় ‘অনাপত্তিপত্র’ না পাওয়ায় জোন্স বিপিএলে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন

এদিকে সিলেটের হয়ে বিপিএলে খেলবেন ইথান ব্রুকস। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। বিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে ২৪ বছর বয়সী ব্রুকসকে। বিপিএল দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার। ঘরোয়া ক্রিকেটেও অবশ্য বিশেষ কিছু করে দেখাতে পারেননি ব্রুকস।

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিপিএলসিলেট টাইটান্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ