• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রংপুরকে চ্যাম্পিয়ন করার চিন্তা পাকিস্তানে ট্রফি জয়ী ক্রিকেটারের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭
অ+
অ-
রংপুরকে চ্যাম্পিয়ন করার চিন্তা পাকিস্তানে ট্রফি জয়ী ক্রিকেটারের
ইফতিখার আহমেদ

পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফতিখার আহমেদ এবারও বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। আগামীকাল (সোমবার) চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে দলটি প্রথম ম্যাচ খেলবে। তার আগে রংপুরের দল কেমন হলো, তার পরিকল্পনা কী জানতে চাওয়া হলে ইতিবাচক কথা শোনালেন তিনি। 

বিজ্ঞাপন

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রংপুরের দল নিয়ে ইফতিখার বলেন, ‘এখানকার পরিবেশ অনেক ভালো। রংপুর যে দল বানিয়েছে, অনেক ভালো দল। বাংলাদেশের অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা খেলবে আমাদের সঙ্গে। আগের চেয়ে এবার আরও ভালো দল হয়েছে।’

পরে বিপিএলে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘এবার দলকে চ্যাম্পিয়ন বানাতে চাই। আগে চ্যাম্পিয়ন হওয়া থেকে কিছুটা দূরে ছিলাম। এবার দলকে চ্যাম্পিয়ন করতে চাই। ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে খেলেছি, এখানে ভালো কম্বিনেশন হবে আশা করি।’

আরও পড়ুন
রংপুরকে চ্যাম্পিয়ন করার চিন্তা পাকিস্তানে ট্রফি জয়ী ক্রিকেটারের
মিরাজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সফল খালেদ
প্রথম বলে উইকেটের পর মিতব্যয়ী সাকিব

বিজ্ঞাপন

সম্প্রতি পাকিস্তানে লিস্ট এ ক্রিকেটে প্রেসিডেন্ট’স কাপে খান রিসার্চ ল্যাব্রেটরিজকে চ্যাম্পিয়ন করেছেন ইফতিখার। ২৪০ রান ও ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলেও, ‘পাকিস্তানে ওয়ানডে টুর্নামেন্ট খেলে এসেছি। সেই টুর্নামেন্টে আমরা জিতেছি। ফলে সেই মোমেন্টাম ও চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই এখানে শুরু করব। এখানেও দলকে চ্যাম্পিয়ন বানাতে চাই।’

রংপুর রাইডার্স দলের কম্বিনেশন নিয়ে তিনি জানিয়েছেন, ‘এখানে কম্বিনেশন... অভিজ্ঞ কোচিং স্টাফ রয়েছে আমাদের সঙ্গে। তারা দলের দেখভাল করছেন। উইকেট দেখে তারা সেরা কম্বিনেশন বেছে নিবেন।’

একসময় পাকিস্তানের জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন ইফতিখার। তবে এখন দলে নেই তিনি। ইফতিখার বলেন, ‘আমার লক্ষ্য বিশ্বকাপের দলে খেলা। বিপিএল দিয়ে পাকিস্তান দলে ফিরতে চাই আমি। বিপিএলে ভালো করলে আশা করি দলে ফিরতে পারব। বিশ্বকাপে কামব্যাকের অপেক্ষায় আছি আমি। (বিপিএলে) চ্যাম্পিয়ন মাইন্ড নিয়ে নামতে চাই, যেন পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই। এটাই আমার চিন্তা।’

বিজ্ঞাপন

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিপিএলরংপুর রাইডার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ