• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৪৯ রানে গুটিয়ে গিয়ে মিলারের দলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪
অ+
অ-
৪৯ রানে গুটিয়ে গিয়ে মিলারের দলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
মিডল অর্ডারে ধস নামান নর্কিয়ে

এসএ টি-টোয়েন্টির গত মৌসুমে বোল্যান্ড পার্কে অপরাজিত ছিল পার্ল রয়্যালস। নতুন আসরে ঘরের মাঠে তারা পাত্তাই পেলে না তিনবারের ফাইনালিস্ট সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। টুর্নামেন্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল ডেভিড মিলারের দল। আর দ্বিতীয় সর্বোচ্চ জয়ে বোনাস পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইস্টার্ন কেপ।

বিজ্ঞাপন

আগে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ও কুইন্টন ডি ককের ৬৬ রানের উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দেয় ইস্টার্ন কেপকে। পঞ্চম উইকেটে ম্যাথু ব্রিজকে ও জর্ডান হারমানের ৭৩ রানে ৪ উইকেটে ১৮৬ রান করে তারা, এই ভেন্যুতে যা তৃতীয় সর্বোচ্চ।

পার্ল ছয় জন বোলারকে দিয়ে বল করায়। জার্সির আন্তর্জাতিক ক্রিকেটার আসা ট্রাইব মাত্র এক ওভার বল করে ১ রান দেন। বাকি বোলারদের প্রত্যেকে ওভারে আট বা তার বেশি রান দেন।

আরও পড়ুন
রংপুরকে চ্যাম্পিয়ন করার চিন্তা পাকিস্তানে ট্রফি জয়ী ক্রিকেটারের
মিরাজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সফল খালেদ
বিশ্বরেকর্ড গড়ে বছর শেষ করলেন মিচেল স্টার্ক

বিজ্ঞাপন

লক্ষ্যে নেমে দুই ওভারেই পার্ল ৭ রানে ২ উইকেট হারায়। তারপর টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর ৪৯ রানে অলআউট হয়। ২০২৪ সালে এই ইস্টার্ন কেপের বিপক্ষেই প্রিটোরিয়া ক্যাপিটালসের ৫২ রান ছিল এতদিন সর্বনিম্ন।

ইনিংসের তৃতীয় বলে লুয়ান দ্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে মার্কো জানসেনের ধাক্কা শুরু। তারপর আনরিখ নর্কিয়ের দুর্দান্ত বোলিংয়ে ১২তম ওভারের এক বল বাকি থাকতে পঞ্চাশের আগেই অলআউট পার্ল। তাদেতর পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন আসা। এছাড়া দুই অঙ্কের ঘরে রান কাইল ভেরিয়েন্নের (১১)।

নর্কিয়ে ৩ ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে উইকেট পান অ্যাডাম মিলনে ও থারিন্দু রত্নায়েকে।

বিজ্ঞাপন

ইস্টার্ন কেপের মতো প্রতিপক্ষের মাঠে এদিন প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছে জোবার্গ সুপার কিংস ও ডারবান সুপার জায়ান্টস। দুই দলের সমান ৪ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টার্ন কেপ।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার