• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬, ১৬:২২
অ+
অ-
বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এরপর একই কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে তারা।

বিজ্ঞাপন

বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।

তিনি বলেন, 'ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।'

আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকেই মনে করেন আইসিসিতে তাদের বাড়তি প্রভাব রয়েছে। তবে আফ্রিদি এমনটা মনে করছেন না।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শহীদ আফ্রিদিপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

বিশ্বকাপের পর নতুন বিতর্কে বাবর-ফখর, তদন্তের দাবি নির্বাচকদের

বিশ্বকাপের পর নতুন বিতর্কে বাবর-ফখর, তদন্তের দাবি নির্বাচকদের

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়