• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপের সময় ‘ক্রিকেটারদেরও অভিনয় করতে হয়’, কেন বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৬, ২০:৪৭
অ+
অ-
বিশ্বকাপের সময় ‘ক্রিকেটারদেরও অভিনয় করতে হয়’, কেন বললেন শান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। যদিও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে গিয়ে খেলতে চায় না বাংলাদেশ। ফলে এবারের বিশ্বকাপে টাইগারদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে সর্বশেষ কয়েকটি বিশ্বকাপের আগেও বাংলাদেশ ক্রিকেটে কোনো না কোনো নাটকীয় ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, টুর্নামেন্টের আগে সৃষ্ট বাহ্যিক নাটকীয়তায় অবশ্যই পারফরম্যান্সে প্রভাব পড়ে। তবে ক্রিকেটাররা সেটি বুঝতে দিতে চান না, সেজন্য অভিনয় করতে হয় বলে উল্লেখ করেন শান্ত। তিনি আজ (শুক্রবার) সিলেটে বিপিএলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেছেন। 

রাজশাহী ওয়ারিয়র্সের এই অধিনায়ক বলেন, ‘আমাদের প্রতিটি বিশ্বকাপের রেজাল্ট দেখলে বুঝবেন, কোনো বারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। গত বছর আমরা কিছুটা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আরও ভালো খেলার সুযোগ ছিল। আমরা পারিনি। দেখা যায় প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের (ক্রিকেটে)। আমি খেলোয়াড় হিসেবে বলতে পারি দুই-তিনটা বিশ্বকাপ খেলেছি আল্লাহ্‌র রহমতে, (বাইরের ঘটনায় পারফরম্যান্সে) প্রভাব পড়ে।’

আরও পড়ুন
তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের
বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে, এমন সংবাদ মিথ্যা : বুলবুল
‘ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন’—ফের তামিমকে নিয়ে পোস্ট বিসিবি পরিচালকের

বিজ্ঞাপন

শান্ত এরপর রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে বলেন, ‘আমরা অভিনয় করি যে, না আমাদের কিছু হয় না, আমরা খুবই পেশাদার ক্রিকেটার। এটা তো আপনারাও বোঝেন যে আমরা অভিনয় করি। এটা মোটেও সহজ নয়। আমার কাছে মনে হয় খেলোয়াড়রা তবু চেষ্টা করে যায় ওইটাকে (মাঠের বাইরের ঘটনা) কীভাবে দূরে রেখে পারফর্ম করা যায় দলের জন্য। কিন্তু এই জিনিসগুলো না হলে ভালো।’

বিশ্বকাপের মাসখানেক আগে টাইগারদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করাটাও নিশ্চিত নয়। সেসব বিষয় নিয়ন্ত্রণে নেই জানিয়ে এই তারকা ব্যাটার বলেন, ‘এবারের ব্যাপারটা আবার একটু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা কীভাবে হয়েছে আমি বিস্তারিত জানি না। কিন্তু যা হচ্ছে আসলে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বা পারব, কীভাবে করা যেত এই সম্পর্কে আমার ধারণা নেই। এরপরও আমি বলব অভিনয় করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওখানে চেষ্টা করা উচিত যে কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি।’ 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা