• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

২০ ম্যাচ শেষে বিপিএলে কোন দল কোথায়?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১৪:০৭
অ+
অ-
২০ ম্যাচ শেষে বিপিএলে কোন দল কোথায়?

৩৪ ম্যাচের বিপিএলে শেষ হয়েছে ২০টি ম্যাচ। সিলেট পর্বে একদিনের বিরতির পর আগামীকাল (রোববার) শুরু হবে লড়াই। ইতোমধ্যে সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেলে ফেলেছে সিলেট। সাতটি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা হয়েছে ছয়টি করে ম্যাচ।

বিজ্ঞাপন

সিলেট টাইটান্সকে আগের ম্যাচে হারিয়ে শীর্ষে উঠেছিল চট্টগ্রাম। গতকাল (শুক্রবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নাটকীয় জয়ে সেই অবস্থান আরও সুসংহত করল তারা। আর নোয়াখালীর প্রথম শিকার হয়ে রংপুর তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে পড়েছে। শেষ তিন ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে সিলেট আছে তিন নম্বরে।

আরও পড়ুন
বিনা অনুমতিতে গুরবাজের রুমে আকুর টিম, ক্ষুব্ধ ঢাকা
‘মঙ্গল গ্রহে খেলতে পাঠালেও খেলোয়াড়রা যাবে’
নোয়াখালীর প্রথম শিকার হয়ে রংপুর কোচ বললেন, ‘এটা পার্ট অব গেইম’

চট্টগ্রামের কাছে হারলেও রাজশাহী আগের মতোই চতুর্থ স্থানে। সিলেটের কাছে ঢাকা চতুর্থ হার দেখেছে। তাদের অবস্থান পাঁচে। ছয় ম্যাচে খরা কাটিয়ে প্রথম জয় পেলেও নোয়াখালী আগের মতোই ছয় দলের টেবিলে সবার শেষে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ছয় ইনিংস খেলে চট্টগ্রামের অ্যাডাম রসিংটন ২৫৮ রান করে ব্যাটারদের তালিকায় শীর্ষে। তারই সতীর্থ শরিফুল ইসলাম ১৩ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার উপরে।

দল     ম্যাচ     জয়  হার পয়েন্ট  নেট রান রেট
চট্টগ্রাম রয়্যালস ৭ ৫ ২ ১০ ০.৮৯৮
রংপুর রাইডার্স ৬ ৪ ২ ৮ ০.৫০০
সিলেট টাইটান্স ৮ ৪ ৪ ৮ ০.৩৫১
রাজশাহী ওয়ারিয়র্স ৬ ৪ ২ ৮ ০.১৫৮
ঢাকা ক্যাপিটালস ৬ ২ ৪ ৪ -০.২৮০
নোয়াখালী এক্সপ্রেস ৭ ১ ৬ ২ -১.৫৬৫

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিপিএলঢাকা ক্যাপিটালসরাজশাহী ওয়ারিয়র্সসিলেট টাইটান্সচট্টগ্রাম রয়্যালসনোয়াখালী এক্সপ্রেসরংপুর রাইডার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ