• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

তামিমকে নিয়ে মন্তব্য করা পরিচালককে কারণ দর্শাতে বলেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৬, ২২:৩৭
অ+
অ-
তামিমকে নিয়ে মন্তব্য করা পরিচালককে কারণ দর্শাতে বলেছে বিসিবি

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে ক্রিকেট বোর্ডের আরও চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান তামিম ইকবাল। যাকে কেন্দ্র করে বিসিবির অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম বাংলাদেশি ওপেনার তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন। যা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

বিসিবি পরিচালকের ওই মন্তব্যের জেরে এবার সেই পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সিলেটে তিনি আজ বলেন, ‘‘তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে এটা লিখেছেন। আমরা তাকে বলেছি একটা রিজয়েন্ডার দিতে। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তামিম যে পারফর্ম করেছে, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের একটু চিন্তা করার ও সম্মান দেখানোর দরকার।’’

‘রিজয়েন্ডার’ দেওয়াকে কারণ দর্শানোর নোটিশ বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘হ্যাঁ।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগামী ২৪ জানুয়ারি সম্ভাব্য বোর্ড সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি বলেন, ‘‘তিনি (নাজমুল) নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, তখন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।’’

 

এসএইচ/এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমিনুল ইসলাম বুলবুলবিসিবিতামিম ইকবাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার