• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

টানা দ্বিতীয় ট্রফি জিতে বয়ফ্রেন্ডকে কী ইঙ্গিত দিলেন সাবালেঙ্কা?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:০৩
অ+
অ-
টানা দ্বিতীয় ট্রফি জিতে বয়ফ্রেন্ডকে কী ইঙ্গিত দিলেন সাবালেঙ্কা?

ব্রিসবেন ইন্টারন্যাশনালে ট্রফি জিতে পুরস্কার বিতরণী মঞ্চে এক বক্তব্য দেন আরিনা সাবালেঙ্কা। মেয়েদের এক নম্বর টেনিস তারকার ওই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, বয়ফ্রেন্ডকে কি বাগদানের প্রস্তাব দিলেন এই বেলারুশিয়ান তারকা!

বিজ্ঞাপন

ট্রফি জেতার পর জর্জিওস ফ্রাঙ্গুলিসের উদ্দেশ্যে করে সাবালেঙ্কা জানান, শিগগিরই তাকে ভিন্ন কিছু ডাকার আশা করছেন। প্রথমেই তার নিজের টিমকে ধন্যবাদ জানান, তারপর প্লেয়ার্স বক্সে থাকা ফ্রাঙ্গুলিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ডকে ধন্যবাদ। আশা করি, শিগগিরই আমি তোমাকে অন্য কিছু বলে ডাকতে পারব। চলো কিছু বাড়তি চাপ দেই (তোমার ওপরে)।’

ফ্রাঙ্গুলিস একজন ব্রাজিলিয়ান উদ্যোক্তা এবং ওকাবেরির সিইও। ২০২৪ সালে সাবালেঙ্কার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর থেকে ম্যাচের সময় গ্যালারিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

কোর্টে দারুণ সময় কাটছে সাবালেঙ্কার। ব্রিসবেনের এই আসরে কোনো সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন তিনি। মার্তা কসতিউককে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার ব্রিসবেনে ট্রফি জিতলেন, যেটি তার ক্যারিয়ারের ২২তম একক শিরোপা।

বিজ্ঞাপন

এফএইচএম/  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

টেস্ট ও ওয়ানডের আতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আতুড়ঘর এমসিজি

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা