• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১৮:০১
অ+
অ-
বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে আইসিসি

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে আইসিসিকে একাধিকবার চিঠিও দিয়েছে তারা। এবার আইসিসিও জানিয়েছে, ভারতে বাংলাদেশ দল খেলতে গেলে কিছু নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবে।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই আইসিসির নিরাপত্তা ইউনিট থেকে জানানো হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশকে তিনটি দিকে লক্ষ্য রাখতে হবে বা তিনটি বিষয়ে নিরাপত্তা শঙ্কা থাকছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 'আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসি'র যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে।'

আইসিসির নিরাপত্তা দলের তিনটি আশঙ্কার মধ্যে অন্যতম মুস্তফিজের দলে থাকা। এ ছাড়া বাংলাদেশি সমর্থকদের দলের জার্সি পরে মাঠে যাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছে আইসিসির নিরাপত্তা দল।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, 'প্রথমত, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছেন উনারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে আর তৃতীয় হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিআইসিসিটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’