• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বার্সার কাছে হারের পর কোচকে হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০০:০৪
অ+
অ-
বার্সার কাছে হারের পর কোচকে হারাল রিয়াল

বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। ৩-২ গোলে গতকাল হেরে যায় মাদ্রিদ ক্লাব। এর ২৪ ঘণ্টা না পার হতেই পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়লেন তিনি।

বিজ্ঞাপন

ক্লাব আজ (সোমবার) এক বিবৃতিতে জানায়, ‘রিয়াল ফুটবল ক্লাব জানাচ্ছে যে, ক্লাব এবং জাবি আলোনসোর পারস্পরিক সম্মতিতে প্রথম দলের কোচ হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তারা আরও বলেছে, ‘জাবি আলোনসো সর্বদা রিয়াল মাদ্রিদের সব সদস্য ও সমর্থকদের ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। কারণ তিনি এই ক্লাবের একজন কিংবদন্তি এবং সর্বদা আমাদের ক্লাবের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব সময়ই তার নিজের ঘর হয়ে থাকবে।’

আরও যোগ করেছে তারা, ‘আমাদের ক্লাব জাবি আলোনসো এবং তার পুরো টেকনিক্যাল টিমকে তাদের কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে তাদের জীবনের এই নতুন পর্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছে।’ একই সঙ্গে জাবির উত্তরসূরি হিসেবে কাস্তিয়া কোচ আলভারো আরবেলোয়াকে নিযুক্ত করেছে রিয়াল।

বিজ্ঞাপন

বেয়ার লেভারকুসেনে দুর্দান্ত সাফল্যের পর গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হন জাবি। ২০২৪ সালে তিনি ক্লাব ইতিহাসে লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতানোর কীর্তি গড়েন।

​খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাবি রিয়ালে খেলেছেন। এই সময়ে তিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা এবং দুটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।

গত জুনে রিয়ালের কোচের দায়িত্ব গ্রহণ করার পর তার অধীনে দল গত গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। তবে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-০ ব্যবধানে হারে তারা।

বিজ্ঞাপন

​২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় নিয়ে দুর্দান্ত শুরু করেছিল তার দল। এর মধ্যে মৌসুমের প্রথম ‘ক্লাসিকো’তে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারানোর সাফল্য ছিল। তবে নভেম্বরের বাজে ফলাফল এই ছন্দ নষ্ট করে দেয়। আট ম্যাচে মাত্র দুটি জেতে তারা।

জাবির উত্তরসূরি ৪২ বছর বয়সী আরবেলোয়া খেলোয়াড় হিসেবে রিয়ালেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর লিভারপুলে থাকাকালীন তিনি জাবির সতীর্থ হিসেবে খেলেন। এই ডিফেন্ডার ২০০৯ সালে রিয়ালে ফিরে আসেন এবং সেখানে সাত মৌসুম কাটান। পরবর্তীতে ২০২০ সালে ক্লাবের একাডেমিতে কোচ হিসেবে যোগ দেন স্পেনের সঙ্গে বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ী আরবেলোয়া।

এফএইচএম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বার্সেলোনারিয়াল মাদ্রিদফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে