• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সিলেটকে জিতিয়ে বিপিএল নিয়ে যা বললেন ক্রিস ওকস

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৬, ১৯:০৯
অ+
অ-
সিলেটকে জিতিয়ে বিপিএল নিয়ে যা বললেন ক্রিস ওকস

চলমান বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। এদিন ম্যাচের শেষ বলে জয়ের জন্য যখন দরকার ছিল ৬ রান, তখন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এক ছক্কায় সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্রিস ওকস। নিজের প্রথম বিপিএল ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এই ইংলিশ তারকা।

বিজ্ঞাপন

ওকস বলেন, ‘হ্যাঁ, বিপিএলের প্লে-অফ খেলতে এসে সত্যিই খুব রোমাঞ্চিত। এবারই প্রথম বিপিএল খেলছি। এর আগে অবশ্যই ইংল্যান্ড দলের সঙ্গে বাংলাদেশে এসেছি, কিন্তু বিপিএলে এটিই আমার প্রথমবার। তাই সিলেট টাইটান্সের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

বিপিএলে আগে কখনও না খেলতে পারায় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ ছিল ওকসের, ‘আসলে, আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি, তখন থেকেই চেয়েছিলাম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা নিতে। আর এর আগে তো কখনই বিপিএলে খেলা হয়নি।’

সিলেট টাইটান্সে যোগ দেওয়ার পেছনে মঈন আলীর উপস্থিতি যে বড় ভূমিকা রেখেছে, তা নিয়ে ওকস বলেন, ‘মঈন আলীও সিলেট দলে আছে। আমি তাকে খুব ভালো করে চিনি, আমরা একসঙ্গে বড় হয়েছি এবং অনেক ক্রিকেট খেলেছি। তাই সে-ই এখানে আসার অন্যতম প্রধান কারণ ছিল। তবে এখন এখানে এসে আমি খুবই আনন্দিত এবং মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ভক্তদের নিয়ে ওকস বলেন, ‘বাংলাদেশি ভক্তরা সবসময়ই খেলা নিয়ে খুব আবেগপ্রবণ। বিপিএল বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং এটি দিন দিন আরও বড় হচ্ছে। তাই এমন আবেগপ্রবণ দর্শকদের সামনে থাকাটা দারুণ ব্যাপার।’

 

এসএইচ/এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলরংপুর রাইডার্সসিলেট টাইটান্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট