• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক ২ তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩২
অ+
অ-
বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক ২ তারকা

প্রায় এক মাসের নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে সংশয় কেটেছে। ভারতে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল টাইগাররা। তবে তা অগ্রাহ্য করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। অথচ নিরাপত্তা শঙ্কার কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের নজির কম নেই। আইসিসির এমন দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

গতকাল (শনিবার) আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে আইসিসির আলোচনা শুরুর পর থেকেই বিকল্প নাম হিসেবে স্কটল্যান্ডের কথা শোনা যাচ্ছিল।

— Shahid Afridi (@SAfridiOfficial) January 24, 2026

আসন্ন মেগা ইভেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি। আফ্রিদি হতাশা প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।’

বিজ্ঞাপন

এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতি আস্থার জায়গায় প্রভাব ফেলবে বলেও মনে করেন আফ্রিদি। সকল সদস্য দেশের প্রতি সমান আচরণের আহবান জানিয়ে তিনি লিখেছেন, ‘ধারাবাহিক সঙ্গতি ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট সংস্থার মূল ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও মিলিয়ন দর্শক  সম্মান প্রত্যাশা করে–দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, সেটি জ্বালিয়ে দেওয়া নয়।’

আরও পড়ুন
বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার কারণ কী, জানাল আইসিসি
‘সামনে আইসিসি বুঝবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়’

অন্যদিকে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। টুইট বার্তায় তার প্রশ্ন– ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?’ এর আগে ২০২৫ সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক লাল বলের কোচ গিলেস্পি বলছেন, ‘মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন?’

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। দিনতারিখ বা ভেন্যু নয়, কেবল প্রতিপক্ষ নতুন করে বসানো হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। এর আগে স্কটিশরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার উপরে। সেই বিবেচনায় তাদের বিশ্বকাপ খেলার দরজা খুলে গেল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মেগা ইভেন্টটি শুরু হবে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটশহীদ আফ্রিদিআইসিসিটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর