• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিসিবি’র সাকিবকে ফেরানো নিয়ে আমিনুলের ভিন্ন মত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ২২:৪৩
অ+
অ-
বিসিবি’র সাকিবকে ফেরানো নিয়ে আমিনুলের ভিন্ন মত

গতকাল বিসিবির (২৪ জানুয়ারি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়। যেখানে বোর্ড সভা শেষে সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর বিষয় জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলেন। আরেক বোর্ড পরিচালক আসিফ আকবরও জানিয়েছেন সাকিবকে নিয়ে বোর্ডের অবস্থান।

বিজ্ঞাপন

যদিও এই ব্যাপারে ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মনে করেন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ আমিনুল বলেছেন, ‘এটা (সাকিবের ইস্যু সামনে আনা) তো রীতিমত স্টান্টবাজি আমি বলব। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র। রাষ্ট্রের আইন যদি নিরপরাধ হয়, মামলাগুলো প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে, তাতে কারও কোনো সমস্যা নেই। খেলোয়াড়কে আমি সম্মান দিতে চাই। সাকিবের মত একজন ক্রিকেটার খেলবে, এটা আমিও চাই।’

আমিনুল আরও বলেন, ‘এখন তারা স্টান্টবাজি করে, আপনাদের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে (বলে ফেলেছে)। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারে না। সাকিবের ইস্যু রাষ্ট্রীয় আইনের ব্যাপার। সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরিয়ে আনার। সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই, তবে রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে সাকিবকে ফিরিয়ে আনতে হবে।’

এসএইচ/এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির