• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইসিসির ক্ষতি করতে ভারত ম্যাচ বয়কটের চিন্তা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৪:২৭
অ+
অ-
আইসিসির ক্ষতি করতে ভারত ম্যাচ বয়কটের চিন্তা পাকিস্তানের

বিশ্বকাপে ভারতে খেলার বিরুদ্ধে থাকায় বাংলাদেশকে নিয়ে আইসিসি যে পদক্ষেপ নিয়েছে, তা ক্ষুব্ধ করেছে পাকিস্তানকে। কীভাবে আইসিসির ক্ষতি করা যায় বা কোন ভাষায় প্রতিবাদ করবে- সেই উপায় খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, বিশ্বকাপই বয়কট করবে পাকিস্তান। আরেক সূত্রে জিও সুপার জানাল, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করতে চায় তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ, পিসিবির সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে : সাবেক ক্রিকেটার

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ভারতের মুখোমুখি হবে। সালমান আগার দল তাদের গ্রুপের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানান ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও। সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না! নাকি শুধু ভারত ম্যাচ বয়কট করবে তারা!

বিজ্ঞাপন

এফএইচএম/ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

জুটি ভাঙলেন মুস্তাফিজ, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

জুটি ভাঙলেন মুস্তাফিজ, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন