• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলে আম্পায়ারিং নিয়ে খুশি টোফেল, আরো যা জানালেন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬, ২২:২৭
অ+
অ-
বিপিএলে আম্পায়ারিং নিয়ে খুশি টোফেল, আরো যা জানালেন

বাংলাদেশের আম্পায়ারিংয়ের মানকে উন্নতি করার লক্ষ্যে সাইমন টোফেলকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সদ্য শেষ বিপিএলে আন্তর্জাতিক প্যানেলের বাংলাদেশি আম্পায়ারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। আজ গণমাধ্যমকে টোফেল বলেছেন, আম্পায়ারিংয়ের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, যদিও উন্নতির কোনো শেষ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি বাংলাদেশি আম্পায়ারদের রেটিং দিয়ে কোনো হেডলাইন বানাতে চাই না। তবে তারা বেশ ভালো। বিপিএলে আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ারদের মান অনেক উন্নত ছিল। ফাইনালে বাংলাদেশের তিনজন আম্পায়ারকে দেখা ছিল দারুণ ব্যাপার।’

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আম্পায়ারিং নিয়ে কোনো বিতর্ক না থাকা বড় সাফল্য হিসেবে দেখছেন টোফেল, ‘প্লে-অফ বা ফাইনালে কেউ আম্পায়ারিং নিয়ে কথা বলেনি—এটা একটি বড় অর্জন। আমরা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও এমন পরিবেশ দেখতে চাই।’

তবে উন্নতির জায়গা এখনও রয়েছে বলে মনে করেন টোফেল, ‘উন্নতির কোনো শেষ নেই। আমরা প্যানেলের আকার কিছুটা কমিয়ে পারফরম্যান্সের মান ও ধারাবাহিকতা বাড়ানোর চেষ্টা করছি। খেলোয়াড়রাও সেটাই চায়।’

বিজ্ঞাপন

ম্যাচ অফিসিয়ালদের ম্যানেজমেন্ট কাঠামো আরও শক্তিশালী করা নিয়ে টাফেল। বলেন, ‘ঘরোয়া পর্যায়ে যত ভালো মূল্যায়ন করা যাবে, বিপিএলে ওঠার আগেই আম্পায়ারদের সমস্যাগুলো তত ভালোভাবে সমাধান করা সম্ভব হবে।’

 

এসএইচ/এমএমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়