• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫২
অ+
অ-
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার নেরাদল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের। সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডস। এরপরই হানা দেয় বৃষ্টি। খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।

আরও পড়ুন
জোড়া ফিফটিতে ১৬৫ রানের পুঁজি পেল বাংলাদেশ
শারমিনের ফিফটি, সোবহানা ঝড়ে বাংলাদেশের চারে চার
নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস

এই জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও। তাদের সমান ৬ পয়েন্ট থাকায় মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

বিজ্ঞাপন

দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ

বিশ্বকাপের ছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনারী ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা