• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

যে কারণে নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলেন না মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪০
অ+
অ-
যে কারণে নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলেন না মিরাজ

দেশের প্রথম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো এমকেএস। এই ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মালিক মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক মিরাজ নিজেই ইদানিং খেলছেন না এমকেএস ব্যাট দিয়ে। এবার এর কারণ খোলাসা করলেন তিনি। 

বিজ্ঞাপন

এমকেএসের এক অনুষ্ঠানে আজ মিরাজ বলেন, 'আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। স্পন্সরের বিষয় আছে। এর আগে কয়েকটা কোম্পানির (ব্যাট দিয়ে) খেলেছি। স্পন্সরশিপ ছিল, নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলাম, তার ভেতরে খেলতে পারব না। মাঝখানে খেলেছি। আবার খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এমকেএস দিয়ে খেলতে।'

 মিরাজ মুখিয়ে আছেন আবারো এমকেএস ব্যাট দিয়ে খেলতে, 'এটা তো আমাদেরই কোম্পানি। আমারই কোম্পানি। এটা যদি ভালো জায়গায় যায় আর আমি খেলতে পারি অবশ্যই ভালো লাগবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটো ফিফটি করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে, শাহীন ভাই আমাকে ঐ ট্যুরে ব্যাট দিয়েছিলেন। বিপিএলে গত বছর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিলাম, ২১টি ছক্কা মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহীন ভাই তৈরি করে দিয়েছিলেন। ঐ অনুভূতি অন্য পর্যায়ে ছিল। নিজের কোম্পানি, নিজে খেলছি এটা অন্যরকম অনুভূতি। গত ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যত রান করেছি বেশিরভাগই এমকেএসের ব্যাটে।'

ব্যাট তৈরি করার কাজটা মূলত শাহীনই দেখভাল করেন, 'শাহীন ভাইকে অনুরোধ করছি আপনি আমাকে আরও সুন্দর সুন্দর ব্যাট দিবেন। শুধু আমাকে না। প্রত্যেক কাস্টমারকে ঠিক আমার মতোই দেখবেন। আমি মিরাজ বলেই ভালো জিনিস দিবেন এমন না। আমরা চেষ্টা করছি সব জায়গায় ভালো ব্যাট দেওয়ার জন্য। বিপিএলের অনেক খেলোয়াড় এসেছে ওদের ব্যাট দেখিয়েছি। ওমরজাই আমাদের একটা ব্যাট নিয়েছে, আরও অনেকে নিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। দিনকে দিন আরও ভালো জায়গায় যাবে।'

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহেদি হাসান মিরাজবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম