• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
চ্যাম্পিয়ন্স লিগ

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৩
অ+
অ-
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের ম্যাচেই তারা বিপর্যস্ত হলো হোসে মরিনিয়োর বেনফিকার কাছে। প্রতিপক্ষ গোলরক্ষকের গোল, অতিরিক্ত সময়ের দুটি হলুদ কার্ডের নাটকীয় ম্যাচে রিয়াল ৪-২ ব্যবধানে হেরে নয় নম্বরে নেমে গেছে। ফলে শেষ ষোলোয় উঠতে তাদের খেলতে হবে প্লে-অফ।

বিজ্ঞাপন

গতকাল (বুধবার) একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগী ৩৬ দলের সবারই খেলা ছিল। দুটি দল আগেই শেষ ষোলোয় পা রাখে, আর কয়েকটি দলের বিদায় নিশ্চিত। ফলে বাকি প্রায় সব দলই পরের রাউন্ডে ওঠা কিংবা অন্তত প্লে-অফে দ্বিতীয় সুযোগ তৈরির সমীকরণে ছিল। টুর্নামেন্টজুড়ে শুরুর সারিতে থাকা রিয়াল এদিনই ধরাটা খেলো। লিসবনের মাঠে ৩০ মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেওয়ার পর পরবর্তীতে বেনফিকার আক্রমণের দাপটে দিশেহারা হয়ে যায়।

লস ব্লাঙ্কোসদের দুটি গোলই করেছেন ফরাসি তারকা এমবাপে। দ্বিতীয়ার্ধে তার করা গোলে রিয়াল ব্যবধান কমায়। নির্ধারিত ৯০ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে পর্তুগিজ ক্লাবটি আগেই জয় প্রায় নিশ্চিত করে রাখে। ইনজুরি সময়ে রিয়ালের দুর্ভাগ্যে যুক্ত হয় দুটি লাল কার্ড। রাউল অ্যাসেন্সিও এবং রদ্রিগো গোয়েস মাঠ ছাড়ায় ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় মরিনিয়োর দল। শেষ পেরেকটা ঠোকেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। গোলবার ছেড়ে এসে ফ্রি-কিকে তিনি হেড দিয়ে ৪-২ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন।

বল দখলে যদিও এগিয়ে ছিল রিয়ালই। ৫৩ শতাংশ পজেশনের পাশাপাশি ১৪ শটের ৬টি লক্ষ্যে ছিল। বিপরীতে ২২ শটের ১২টি লক্ষ্যে ছিল বেনফিকার। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল এই হারে নয় নম্বরে নেমে গেছে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দল প্লে-অফ খেলে শেষ ষোলোর ৮টি স্লট পূরণ করবে। প্লে-অফের শেষ দল হিসেবেই বেনফিকা সেই সুযোগ বাঁচিয়ে রেখেছে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে