• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রশিদের কাছে যা বিশ্বকাপ জেতার চেয়েও বড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩
অ+
অ-
রশিদের কাছে যা বিশ্বকাপ জেতার চেয়েও বড়

২০০১ সালে আইসিসির সহযোগী সদস্য আর ২০১৭ সালে পূর্ণ সদস্য হয় আফগানিস্তান। তবে এখনো নিজেদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি তারা। রশিদ খান-মোহাম্মদ নবিদের মতো ক্রিকেটারদের জন্য এটা খুবই হতাশার। তাইতো রশিদের কাছে, বিশ্বকাপ জেতার চেয়েও বড় স্বপ্ন দেশের মাটিতে ক্রিকেট খেলা।

বিজ্ঞাপন

আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে একটি সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘সত্যি বলতে, সেটা (নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা) বিশ্বকাপ জেতার চেয়ে বড়—আমার জন্য, আমাদের দলের জন্য এবং আফগানিস্তানের প্রতিটি মানুষের জন্য—যে আমরা আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলব।’

‘আমাদের দেশে বেশি ক্রিকেট নেই, বিশেষ করে ছোট ফরম্যাটে। চার দিনের ক্রিকেট আছে, কিন্তু সাদা বলের ক্রিকেট খুব কম। একজন অধিনায়কের জন্য এটা কঠিন, কারণ খুব বেশি বিকল্প নেই। ভারতের মতো দেশে প্রতিদিন অনেক টুর্নামেন্ট হচ্ছে, প্রচুর প্রতিভা দেখা যায়, অনেক বিকল্প, অনেক প্রতিযোগিতা। আমরা যে অভাব অনুভব করছি তা হলো টুর্নামেন্ট এবং এটা প্রতিটি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা থাকলে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, কঠোর পরিশ্রম করবেন।'

তরুণদের পরামর্শ দিয়ে রশিদ বলেন, 'যদি আফগানিস্তানে কেউ স্পিনার হতে চায়, সে জানে কী করতে হবে, মান কোথায়। আমার সঙ্গে, নুর আহমদ বা মুজিব উর রহমানের সঙ্গে প্রতিযোগিতা করে আসতে হবে। কঠোর পরিশ্রম না করলে চলবে না।’

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে সংঘাত: আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

মধ্যপ্রাচ্যে সংঘাত: আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

অধিনায়কত্ব হারালেন রশিদ খান

অধিনায়কত্ব হারালেন রশিদ খান

এশিয়া কাপের পর বিশ্বকাপেও ব্যর্থ, অধিনায়ক বদলাতে পারে আফগানিস্তান

এশিয়া কাপের পর বিশ্বকাপেও ব্যর্থ, অধিনায়ক বদলাতে পারে আফগানিস্তান