নেপালের খেলায় মুগ্ধ হয়ে রোহিতদের সঙ্গে কাজ করতে চান স্টেইন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে জিততে হেরেছে নেপাল। ম্যাচ হারলেও লাখো ক্রিকেট ভক্তের মন জয় করেছে তারা। হিমালয়ের দেশটির ক্রিকেটারদের ভয়-ডরহীন খেলা দেখে বেশ প্রশংসা করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনও। নেপালের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডেল স্টেইন নিজেই।
স্টেইন লেখেন, ‘‘নেপাল, যদি তোমার কখনও সেবার প্রয়োজন হয়, আমি তোমাকে তা প্রদান করতে রাজি আছি। উপরে, আরও উপরে এবং অনেক উপরে উঠুক (নেপাল)।’’
ডেল স্টেইনের করা এই পোস্টটি মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে যায়। তার এমন প্রস্তাবের প্রশংসা করছে সবাই। পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘তাদের অবশ্যই গাইডেন্সের দরকার আছে। আর আপনার মতো অন্যতম সেরা পেসারের কাছ পেলে এটা হবে নেপালের জন্য অনেক বড় প্রাপ্তি।’
আরেকজন লেখেন, ‘হ্যাঁ, গ্রেট। তাদের শেখাও। আগামী দিনগুলোতে তারা ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হতে চলেছে।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নেপাল। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান করেন ইংলিশরা। জবাবে খেলতে নেমে জয়ের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত ৪ রানের আক্ষেপ থেকে যায় তাদের। নেপালের ইনিংস থেমেছে ১৮০ রানে।
এমএমএম/