• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

লিভারপুলের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপার দৌড়ে থাকল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪
অ+
অ-
লিভারপুলের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপার দৌড়ে থাকল ম্যানসিটি
গোল করেন হালান্ড

অ্যানফিল্ডে গতকাল (রোববার) লিভারপুলকে ২-১ গোলে হারানোর ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড। তাতে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকল।

বিজ্ঞাপন

৭৪ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের একটি চমৎকার ফ্রি কিক লিভারপুলকে জয়ের পথে রেখেছিল। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের শীর্ষ চারে থাকার আশা জোরালো হতো। কিন্তু হালান্ড খেলার মোড় সিটির দিকে ঘুরিয়ে দেন। প্রথমে বের্নার্দো সিলভার সমতাসূচক গোলটি তৈরি করে দেন। তারপর ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ম্যানচেস্টার ক্লাবের ৩-১ গোলে জেতার কথা ছিল। তারা শেষ সেকেন্ডে তৃতীয় গোলের দেখা পায়। রায়ান শেরকি তার নিজের অর্ধের ভেতর থেকে ফাঁকা জালে একটি শট পাঠান,  বলও গোললাইন পার হয়। কিন্তু ভিএআর এর হস্তক্ষেপে গোলটি বাতিল করে সোবোসলাইকে লাল কার্ড দেখানো হয়। হালান্ড যখন তার দ্বিতীয় গোলের লক্ষ্যে বল তাড়া করছিলেন, তখন গোল করার নিশ্চিত সুযোগ নস্যাৎ করার দায়ে সোবোসলাই শাস্তি পান।

এই ফলাফলে ম্যানসিটি শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬-এ নামিয়ে এনেছে। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট তাদের। আর্সেনালের পয়েন্ট ৫৬। অন্যদিকে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ অবস্থানের বাইরে রয়ে গেল। ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ তারা।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটির শিরোপার আশা প্রায় শেষ মনে হচ্ছিল। সোবোসলাই তার অবিশ্বাস্য ফ্রি কিক থেকে গোলটি করে প্রায় শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল। লিভারপুল জিতলে পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়ত।

কিন্তু অ্যানফিল্ডে ভালো না খেলা সত্ত্বেও সিটি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় এবং সিলভা ও হালান্ডের গোলে দারুণ জয় নিশ্চিত করে। এই তিন পয়েন্ট সিটির জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। তবে এই ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সম্ভবত জয়ের ধরন।

গানারদের মৌসুম শেষ হওয়ার আগে ইতিহাদে সফর করতে হবে। সিটিকে তারা পুরোপুরি ছিটকে না দেওয়া পর্যন্ত তাদের আগের দুই মৌসুমের স্মৃতি তাড়া করে বেড়াবে— যখন তারা গার্দিওলার দলের কাছে শেষ মূহূর্তে লিগ শিরোপা হারিয়েছিল।

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলম্যানচেস্টার সিটিইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল