• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

লিগ শেষের ৪ দিন আগে ট্রফি প্রদর্শনী বাফুফের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৯
অ+
অ-
লিগ শেষের ৪ দিন আগে ট্রফি প্রদর্শনী বাফুফের

নারী ফুটবল লিগ প্রায় শেষ পর্যায়ে। সব দলের আর দুই ম্যাচ রয়েছে। আগামীকালের রাউন্ডের পর ১৩ ফেব্রুয়ারি লিগ সমাপ্ত হওয়ার কথা। লিগ শেষ হওয়ার চার দিন আগে বাফুফে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ট্রফি প্রদর্শনী করেছে।

বিজ্ঞাপন

সাধারণত টুর্নামেন্ট শুরুর সময় ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। বাফুফে নারী লিগে একেবারে শেষ পর্যায়ে এই অনুষ্ঠান হয়েছে। বাফুফে ভবনের সংবাদ সম্মেলন কক্ষ কিংবা বাফুফে ভবনের মাঠের পরিবর্তে রাজধানী গুলশানের এক পার্কে এই আয়োজন হয়েছে। এটাই খানিকটা নতুনত্ব। 

জাতীয় দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম। ক্লাবের জার্সিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন। লিগ শেষ হওয়ার চার দিন আগে ট্রফি উন্মোচন নিয়ে শিউলি বলেন, 'না, এটা আসলে আমাদের কাছে অতটা ম্যাটার করে না। এটা আসলে আমাদের বাফুফে কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা তাদের সুবিধা অনুযায়ী এটি করেছেন।'

রাজশাহী স্টারস একাডেমি পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। ১৩ ফেব্রুয়ারি আর্মির বিপক্ষে হারলে তখন দুই দলের পয়েন্ট সমান হতে পারে। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে অফে শিরোপা নিষ্পত্তি। রাজশাহী আর্মির বিপক্ষে নূন্যতম ড্র করলেও শিরোপা জিতবে, যদি আগামীকালের ম্যাচও জেতে।

বিজ্ঞাপন

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম মার্কেটিং ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান হলেও নারী ফুটবল লিগে তিনি বেশ সক্রিয়। আজকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের নেপথ্যেও তিনি। নারী লিগের সামগ্রিক বিষয় নিয়ে তিনি বলেন, 'চ্যালেঞ্জ ছিল অনেকগুলা। কিছু জিনিস আমাদের কন্ট্রোলের বাইরে ছিল যেমন ফ্লাডলাইটের ইস্যুটা। আমি যদি বলি আমি শতভাগ সন্তুষ্ট, তা হবে না। তবে আমি খুশি যে আমরা লিগটা শেষ করতে পারছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের গেম টাইম দেওয়া এবং 'মিশন অস্ট্রেলিয়া'র আগে টপ প্লেয়াররা যেন ম্যাচ প্র্যাকটিসে থাকে।'

২৭ জানুয়ারি নারী ফুটবল লিগ স্থগিত হয়েছিল সাফ অ-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের জন্য। নেপাল থেকে অ-১৯ গতকাল দেশে ফিরেছে। ১২ দিন পর আগামীকাল থেকে পুনরায় খেলা শুরু হচ্ছে। নির্বাচনের কারণে পুরুষ ফুটবল লিগ বিলম্বে শুরু করছে ফেডারেশন। তবে এখন পর্যন্ত নারী লিগের ম্যাচ নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি সূচিতে রয়েছে।

এজেড/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলনারী ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা