• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬
অ+
অ-
পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি

আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে এফসি বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নিতেই এই সিদ্ধান্ত নেন তিনি। বার্সেলোনার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে।

বিজ্ঞাপন

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়।

লাপোর্তার সঙ্গে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।

তবে এসব পদত্যাগের পরও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম চলবে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

এই সময়ের জন্য রাফায়েল ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস। ট্রেজারার হিসেবে থাকছেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে আছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বার্সেলোনারাষ্ট্রপতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে

সংসদে রাষ্ট্রপতিহাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি