বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষেই সাবেক পেসার নামছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে

অ+
অ-
পাকিস্তানের বিপক্ষেই সাবেক পেসার নামছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে শ্রীলঙ্কা ও ভারতে। এমন মেগা ইভেন্ট থেকে সাধারণত আয়োজকরা বড় অঙ্কের আর্থিক মুনাফা আদায় করে নিতে চায়। তবে এবারের বিশ্বকাপে ভিন্নপথে হাঁটছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তাদের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের মধ্যে দুটিতে ছিল দর্শকদের ‘ফ্রি এন্ট্রি’। আজ (মঙ্গলবার) দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোয় মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। এই ম্যাচের মার্কিনিদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার এহসান আদিল।

বিজ্ঞাপন

এই ম্যাচেও দর্শকদের কোনো টিকিট লাগবে না। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ফ্লাডলাইটের আলোয় হবে চলতি আসরে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচ। যেখানে দর্শকদের ‘ফ্রি এন্ট্রি’ করতে পারবেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে ৭ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠেছিল। সেই ম্যাচেও দর্শকদের কোনো খরচ ছাড়াই মাঠে বসতে খেলা দেখার সুযোগ ছিল।

এই ম্যাচে নামার আগে স্কোয়াডে পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্রের। তাদের পেসার জাসদ্বীপ সিং ডান কাঁধের ইনজুরিতে পড়েছিলেন ৫ ফেব্রুয়ারি ওয়ার্ম-আপ ম্যাচের সময়। তিনি ছিটকে পড়ায় বিকল্প ক্রিকেটার হিসেবে পাকিস্তানি বংশোদ্ভুত পেসার এহসান আদিলকে খেলানোর অনুমতি দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। এর আগে তিনি ২০১৩-১৫ সালে পাকিস্তানের জার্সিতে ৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছিলেন। ১১ বছর পর নিজ দেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আদিল।

Jasdeep Singh is pumped up after getting Babar Azam, T20 World Cup 2024, USA vs Pakistan, Dallas, June 6 2024

এখন টি-টোয়েন্টিতে কেবল একবারই মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। তবে মার্কিনিদের জন্য সেই স্মৃতি ঐতিহাসিক হলেও পাকিস্তানের জন্য ঠিক উল্টো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র ডালাসে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছিল। বাবর আজমের দল আগে ব্যাট করতে নেমে ১৫৯ রান করার পর সমান রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংসও। পরে সুপার ওভারে ১৯ রানের লক্ষ্য দিয়ে শাহিন-রউফদের ৫ রানে হারায় মার্কিনিরা। নিজেদের অভিষেক আসরেই ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র সুপার এইটে জায়গা করে নেয়।

বিজ্ঞাপন

এদিকে, এবারের বিশ্বকাপে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আসরের শুভসূচনা করে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় তারা ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জেতে। বিপরীতে, যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল ভারতকে বোলিংয়ে দারুণ চাপে ফেললেও, সূর্যকুমার যাদবের বীরত্বে ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ম্যাচটি ২৯ রানে হারে ‍যুক্তরাষ্ট্র।

এএইচএস