• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে পাকিস্তানের দুইয়ে দুই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪
অ+
অ-
অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে পাকিস্তানের দুইয়ে দুই

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে টালমাটাল ব্যাটিংয়ে হারতে বসেছিল পাকিস্তান। গতকাল (মঙ্গলবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ২৪ এর ভূত তাড়াল পাকিস্তান। সাহিবজাদা ফারহানের আগ্রাসী ব্যাটিং ও স্পিনাররা দারুণ ভূমিকা রাখেন। অলরাউন্ড নৈপুণ্যে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রকে তারা হারাল ৩২ রানে। দুই ম্যাচে দুটি জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে পাকিস্তান।

বিজ্ঞাপন

আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহানের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বোলার সৌরভ নেত্রাভালকার এবং অভিষিক্ত এহসান আদিল তার জন্মভূমির বিপক্ষে শুরুতে উইকেট নিতে ব্যর্থ হন। সাইম আইয়ুব কিছুটা ধীরগতিতে খেললেও ফারহান মাত্র ২৭ বলে তার অর্ধশতক পূর্ণ করেন।

পাওয়ার প্লের শেষ দিকে শ্যাডলি ফন শ্যালকউইক জোড়া আঘাত হেনে সাইম আইয়ুব ও সালমান আলী আগাকে বিদায় করেন। এরপর ক্রিজে আসেন বাবর আজম। শুরুতে কিছুটা সংগ্রাম করলেও ১৩তম ওভারে হারমিত সিংয়ের ওপর চড়াও হয়ে এক ছয় ও দুটি চার মারেন। তবে মোহাম্মদ মহসিনের বলে মিলিন্দ কুমারের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন। তার আগে ৩২ বলে ৪৬ রান করেন বাবর।

পরের ওভারে ফারহানও উইকেট হারালে শেষ দিকে শাদাব খানের ১২ বলে বিধ্বংসী ৩০ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে পাকিস্তান ১৯০ রানের বড় সংগ্রহ পায়। শেষ দুই ওভারে পাঁচ উইকেট হারায় তারা ১৭ রানের বিনিময়ে। ফারহান ৪১ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৩ রান করেন। 

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পক্ষে ফন শ্যালকউইক ২৫ রানে ৪টি উইকেট নেন। ভারতের বিপক্ষেও একই বোলিং ফিগার ছিল তার।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শায়ান জাহাঙ্গীর শুরুটা ভালো করেছিলেন। কিন্তু পাওয়ার প্লের পর পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে যুক্তরাষ্ট্রের রানের গতি ধীর হয়ে যায়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন। 

শায়ান ৪৯ রানে আউট হয়ে হাফ-সেঞ্চুরি মিস করেন। শুভম রঞ্জনে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান এবং শেষ ওভারে নিজের অর্ধশতক পূর্ণ করেন। ৩০ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। ৮ উইকেটে ১৫৮ রানে থামে তারা।

বিজ্ঞাপন

উসমান তারিক নিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করে ব্যাটারদের চাপে রাখেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার তিনি। দুটি পান শাদাব খান।

পাকিস্তানের হয়ে ২০ ওভারের মধ্যে ১৬ ওভারই করেন স্পিনাররা। শাহীন আফ্রিদি শেষ ওভারে রঞ্জনেকে আউট করলে যুক্তরাষ্ট্রের লড়াই থেমে যায়।

আগের আসরে যুক্তরাষ্ট্র সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল। এবার আর তারা কোনো লড়াই গড়তে পারেনি।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড নিলামপাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত