ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। নানা নাটকীয়তার পর ম্যাচটি নিয়ে শঙ্কা কেটে গেছে। তবে মাঠের লড়াইয়ের আগেই এই ম্যাচ নিয়ে কথার লড়াই শুরু হয়ে গেছে।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, এই ম্যাচে পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। আসরের অন্যতম শক্তিশালী দল ভারত বলেও দাবি করেন তিনি।
এনডিটিভির সঙ্গে আলাপকালে গাঙ্গুলি বলেন, 'এই ভারত খুবই শক্তিশালী দল। তাদের হারানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে। এটা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি। এই লড়াইয়ে ভারতকে হারানো সহজ হবে না।'
অবশ্য পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আট দেখায় সাতবারই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে ভারতের জয় ১৩টি।
পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও ম্যাচটি সহজ হবে না। দুই দলের ক্রিকেটার্রাই এই ম্যাচে বাড়তি স্নায়ুচাপে ভুগবে। ফলে ভারত-পাকিস্তান লড়াই রোমাঞ্চকর হতে যাচ্ছে।
এইচজেএস