• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আম্পায়ারের সঙ্গে তর্ক, মোহাম্মদ নবীর জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪
অ+
অ-
আম্পায়ারের সঙ্গে তর্ক, মোহাম্মদ নবীর জরিমানা

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলো আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচের পর তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে আইসিসি।

বিজ্ঞাপন

আইসিসি জানায়, নবী লেভেল–১ অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। তিনি আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।

ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারের শুরুতে। সে সময় দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির পরা একটি রিস্টব্যান্ড নিয়ে মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান নবী।

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান মধ্যকার ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৭ রান করে প্রোটিয়ারা। জবাবে আফগানিস্তানও করে ১৮৭ রান। সুপার ওভারে আফগানদের করা ১৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকাও করে ১৭ রান। তবে দ্বিতীয় সুপার আর পেরে উঠেনি আফগানরা।

বিজ্ঞাপন

এমএমএম/

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়