• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মেসির বার্তা, রোনালদোর নীরবতা—ভক্তদের চোখে স্পষ্ট পার্থক্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১
অ+
অ-
মেসির বার্তা, রোনালদোর নীরবতা—ভক্তদের চোখে স্পষ্ট পার্থক্য

ইনজুরির কারণে পুয়ের্তো রিকোয় বিপক্ষে খেলতে পারছেন না লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি। তবে মাঠে না নামলেও ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি জানান, ইকুয়েডরে আগের ম্যাচে অস্বস্তি অনুভব করায় আগেভাগেই মাঠ ছাড়তে হয়েছিল। ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ম্যাচটি পুনরায় আয়োজিত হবে এবং শিগগিরই পুয়ের্তো রিকোর ভক্তদের সঙ্গে দেখা হবে। টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথাও উল্লেখ করে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান মেসি।

মেসির এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেক ভক্তই এটিকে পেশাদারত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে তুলনা টানা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।

আল-নাসরের হয়ে একাধিক ম্যাচ না খেললেও রোনালদো এ বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি। ক্লাবের ট্রান্সফার নীতি নিয়ে অসন্তোষ থেকেই তিনি খেলছেন না—এমন গুঞ্জনও রয়েছে। তবে ভক্তদের উদ্দেশে কোনো সরাসরি বার্তা দেননি পর্তুগিজ তারকা।

বিজ্ঞাপন

ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, অন্তত পরিস্থিতি ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এই জায়গাতেই মেসি এগিয়ে রয়েছে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদো

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

মায়ামির মূল্য ১৪৫ কোটি ডলার— মেসির বেতন কত?

মায়ামির মূল্য ১৪৫ কোটি ডলার— মেসির বেতন কত?