• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বয়কট শেষে মাঠে ফিরে রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১
অ+
অ-
বয়কট শেষে মাঠে ফিরে রোনালদোর গোল

আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের দুটি ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে অসন্তুষ্ট হয়ে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট করেন তিনি। গতকাল (শনিবার) আল ফাতেহর বিপক্ষে মাঠে নামলেন এবং শুরুতেই করলেন গোল।  

বিজ্ঞাপন

সম্প্রতি দলবদলের বাজারে তার দল প্রত্যাশা অনুযায়ী বড় বিনিয়োগ করতে না পারায় রোনালদো ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে, প্রতিদ্বন্দ্বী দল আল হিলাল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় করিম বেনজেমার মতো তারকাকে দলে টানলে নিজের ক্লাবের পিছিয়ে থাকা তিনি মেনে নিতে পারেননি।

অবশেষে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এবং জোয়াও ফেলিক্স, সাদিও মানে ও কিংসলে কোম্যানের সঙ্গে শুরুর একাদশে জায়গা পান। অধিনায়ক হিসেবে মাঠে নেমে ২-০ ব্যবধানের জয়ে ১৮ মিনিটে গোল করেন তিনি। 

আরও পড়ুন
ম্যানসিটির ‘বিরক্তিকর’ জয়, পঞ্চম রাউন্ডে লিভারপুল
ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল

বিজ্ঞাপন

এই জয়ে আল নাসর সৌদি প্রো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট পেছনে তারা।

চলতি লিগ মৌসুমে ১৮তম গোল করলেন রোনালদো। গোল্ডেন বুটের দৌড়ে আল কাদসিয়াহর জুলিয়ান কুইনোন্সের পাশে বসলেন তিনি। আল আহলির ইভান টনির চেয়ে দুই গোল পেছনে পর্তুগিজ তারকা।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসরসৌদি প্রো লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি