• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮
অ+
অ-
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ দল। তবে চলমান টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। এ খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। তাই নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। সেই সুযোগে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। 

বিজ্ঞাপন

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাংকিং বিবেচনা করা হবে। যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০তম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে।

এইচজেএস/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআইসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’