• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-রিশাদরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪০
অ+
অ-
রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-রিশাদরা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বুধবার) দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

বছরের একটি মাসে দেশের মুসলমানরা সিয়াম সাধনা করে থাকেন। আর সেই রমজান মাস শুরুর প্রাক্কালে রমজান মোবারকবাদ জানালেন দেশের ক্রিকেটাররাও।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।'

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন লিখেছেন, 'রমাদান মুবারাক। আল্লাহ এই পবিত্র মাসে সবার রোজা, নামাজ, দোয়া ও সব নেক আমল কবুল করুন। সবার পরিবারে শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।'

বিজ্ঞাপন

পেসার শরিফুল ইসলাম লিখেছেন, 'রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার সুযোগ। সবার রোজা কবুল হোক। রমজান মোবারক।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহ রিয়াদরিশাদ হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’