কেন্দ্রীয় চুক্তিতে কি সুযোগ থাকছে জয়ের?

চলতি বছরে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেখানে। এই চুক্তি ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে।
এবারের চুক্তিতে নেই কোনো ‘এ প্লাস’ ক্যাটাগরি। চারটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। গেল বছর জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট ম্যাচ খেললেও এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি মাহমুদুল হাসান জয়ের।
তবে বিসিবি সূত্রে ঢাকা পোস্টে নিশ্চিত হতে পেরেছে যে, নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে প্রবেশ করতে পারেন জয়। সেক্ষেত্রে তাকে ক্যাটাগরি ‘ডি’ তে দেখা যেতে পারে।
এদিকে ‘এ’ গ্রেডে রয়েছেন (বেতন ৮ লাখ) - নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।
‘বি’ গ্রেডে রয়েছেন (বেতন ৬ লাখ) - মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।
‘সি’ গ্রেডে রয়েছেন (বেতন ৪ লাখ)- সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
‘ডি’ গ্রেডে রয়েছেন (বেতন ২ লাখ)- পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।
এসএইচ/এফএইচএম