বিজ্ঞাপন

হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ, আরও যত কীর্তি

হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ, আরও যত কীর্তি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নের মতো কাটছিল জিম্বাবুয়ের। গ্রুপপর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারানোর পর অপরাজেয় থেকে তারা প্রথমবারের মতো সুপার এইটে উঠেছে। তবে এই রাউন্ডের প্রথম ম্যাচেই বড় ধাক্কাটা খেলো সিকান্দার রাজার দল। তাদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানের বড় ব্যবধানে জিতেছে। বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবীয়রা বেশকিছু রেকর্ড গড়েছে, যেখানে নেতৃত্ব দিয়েছেন শিমরন হেটমায়ার।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ রান তোলে। যা চলমান আসরের সর্বোচ্চ। ক্যারিবিয়দের পক্ষে ৩৪ বলে ৭টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেছেন হেটমায়ার, এ ছাড়া রভম্যান পাওয়েল ৩৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৫৯ এবং শেরফান রাদারফোর্ড-রোমারিও শেফার্ডরা ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেছেন। বিপরীতে লক্ষ্য তাড়ায় নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাদের ধসিয়ে দেওয়ার পথে গুদাকেশ মোতি সর্বোচ্চ ৪ ও আকিল হোসেন ৩ উইকেট নিয়েছেন।

হেটমায়ারের রেকর্ডসহ ম্যাচটিতে যত কীর্তি
১৭
এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৭ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল উইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরানের। ২০২৪ আসরে তিনি ওই কীর্তি গড়েন। তার সমান ১৭ ছক্কা মেরে রেকর্ডটিতে ভাগ বসালেন হেটমায়ার। পুরানকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সুযোগ তার সামনে। সুপার এইটেই ক্যারিবীয়দের আরও দুই ম্যাচ। এরপর সেমিফাইনাল-ফাইনালে উঠলে তো কথা–ই নেই! এক বিশ্বকাপে সমান ১৬টি করে ছয় আছে ক্রিস গেইল ও রহমানউল্লাহ গুরবাজের।

২৫০
৩৪ বলে ৮৫ রান করা হেটমায়ারের স্ট্রাইকরেট ছিল ২৫০। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ন্যূনতম ৩০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

১৯
কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সর্বমোট ১৯টি ছক্কা হাঁকিয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্দিষ্ট ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০১৪ আসরে নেদারল্যান্ডস সমান ১৯টি ছয় মেরেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। 

১৯

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৯ বলে ফিফটি করেছেন হেটমায়ার। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের হয়ে সবচেয়ে দ্রুততম, এর আগে হেটমায়ার–ই দলটির হয়ে দ্রুততম ২২ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন। সেটিও হয়েছে চলমান আসরে, ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের বিপক্ষে।

dhakapost

৩১

দুই দল মিলিয়ে এই ম্যাচে ৩১টি ছক্কা হাঁকিয়েছে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০১৪ আসরে নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড ম্যাচে সর্বোচ্চ ৩০ ছক্কা হাঁকানোর নজির ছিল।

২৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান ২৬০, ২০০৭ উদ্বোধনী আসরে কেনিয়ার বিপক্ষে ওই রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে আয়ারল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ ২৩৫ রান তোলে ওমানের বিপক্ষে। তাদের ছাড়িয়ে গতকাল ২৫৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে এটি টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ রান। এর আগে রোডেশিয়ানদের বিপক্ষে সর্বোচ্চ ২৩৪ রান তুলেছিল ভারত।

২৫০/২০০

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি দলীয় ২০০ রান করার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার (৬)। দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার সেই রেকর্ড গড়ল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ক্যারিবীয়রা আড়াইশ পেরিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে তিনবার আড়াইশ পেরোল তারা। সমান তিনবার আড়াইশ রয়েছে জিম্বাবুয়ের। এ ছাড়া সর্বোচ্চ ৪ বার ২৫০ রান পেরোনোর রেকর্ড ভারতের দখলে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ৭টি উইকেট শিকার করেন, যা টি-টোয়েন্টিতে তাদের স্পিনারদের সর্বোচ্চ। মাত্র ২৮ রানে ৪ উইকেট শিকার করেছেন গুদাকেশ মোতি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ক্যারিবীয় স্পিনারের তৃতীয় সর্বোচ্চ বোলিং ফিগার। আকিল হোসেন মাত্র ১১ রানে ৫ এবং মাত্র ১৫ রানে ৪ উইকেট শিকারের রেকর্ড আছে স্যামুয়েল বাদ্রির।

Image

১৮০

জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট এবারের বিশ্বকাপে গতকালই প্রথমবার আউট হয়েছেন। আউট হওয়ার আগে তার ব্যাটে এসেছে ১৮০ রান। যা বিশ্বকাপে আউট হওয়ার আগে সর্বোচ্চ ব্যক্তিগত রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫১ রান করেছেন টম কুপার। 

এএইচএস