ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি আশরাফ হাকিমি

২০২৩ সালে নিজের বাসভবনে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে পিএসজির মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমিরে নামে অভিযোগে উঠেছিল। এবারর সেই অভিযোগের ভিত্তিতেই বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
তিন বছর আগে ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় আশরাফ হাকিমির। ওই তরুণীর দাবি, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি হাকিমি তাকে ট্যাক্সি পাঠিয়ে নিজের বাসায় আমন্ত্রণ জানান। এরপর সেখানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন।
শুরু থেকেই ২৭ বছর বয়সী এই মরক্কান তারকা অভিযোগটি অস্বীকার করে আসছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজকাল কেবল একটি অভিযোগই বিচারের জন্য যথেষ্ট বলে গণ্য হচ্ছে, যদিও আমি জানি এটি মিথ্যা। সত্য বের করে আনার জন্য আমি বিচারের অপেক্ষা করছি।’’
হাকিমির আইনজীবী ফ্যানি কলিন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, অভিযোগকারী তরুণী ডিএনএ টেস্ট বা মোবাইল পরীক্ষা করতে অস্বীকার করেছেন। যা হাকিমির নির্দোষ হওয়ার প্রমাণ দেয়।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। আজ এক সংবাদ সম্মেলনে কোচকে হাকিমির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বিষয়টি এখন বিচার বিভাগের হাতে।’’
স্পেনে জন্ম নেওয়া আশরাফ হাকিমি মরক্কোর হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন। পিএসজির হয়ে খেলেছেন ১৯৪ ম্যাচ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ ওয়ান শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। সম্প্রতি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডসে ফিফপ্রো বর্ষসেরা একাদশেও জায়গা পান তিনি।
এমএমএম/