ম্যাককের প্রথম টেস্ট ম্যাচ ও ২০০৪ সালের পর প্রথমবার ডারউইনে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
বিজ্ঞাপন
ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ১৩-১৭ আগস্ট। গ্রেট ব্যারিয়ার রিফ ২২-২৬ আগস্ট আয়োজন করবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ২০১৭ সালের পর প্রথমবার দুই দল টেস্ট সিরিজ খেলবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে এনিয়ে দ্বিতীয়বার, ২০০৩ সালে দুই দল মুখোমুখি হয়েছিল। ২০২০ সালের মাঝামাঝি সময়ে দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে স্থগিত হয়।
আসন্ন এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অন্তর্ভুক্ত। ডারউইন ও ম্যাককে উভয়ই গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের টপ এন্ড সিরিজের ভেন্যু ছিল। ডারউইন এর আগে দুটি টেস্ট আয়োজন করেছিল: ২০০৩ সালে বাংলাদেশ ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়া যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনটি টেস্ট খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। হোম সামারের জন্য দেশে ফেরার আগে জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডেও খেলবে অজিরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের পর তারা নিউজিল্যান্ড টেস্টেও লড়বে।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর টেস্টের ১৫০তম বার্ষিকী উপলক্ষে মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা ইংল্যান্ডকে স্বাগত জানাবে।
এফএইচএম/
