বিজ্ঞাপন

বরখাস্ত হচ্ছেন সালমান, শেষ হচ্ছে বাবরদের টি-টোয়েন্টি ক্যারিয়ার!

অ+
অ-
বরখাস্ত হচ্ছেন সালমান, শেষ হচ্ছে বাবরদের টি-টোয়েন্টি ক্যারিয়ার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার আশায় ছিল পাকিস্তান। কিন্তু একের পর এক ব্যর্থতায় সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিলতর হয়ে উঠেছে। আজ (শনিবার) সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। বড় ব্যবধানে জয় পেলে তবেই সেমিফাইনালের টিকিট পাবে তারা। তার আগে ড্রেসিংরুমে গুমোট পরিবেশ বিরাজ করছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অসন্তোষের কারণে। এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণে সালমান আলী আগাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়া কয়েকজন সিনিয়র খেলোয়াড় সম্ভবত জাতীয় দলের হয়ে শেষ টুর্নামেন্ট খেলে ফেলেছেন। পিসিবির এক নির্ভরযোগ্য সূত্র জানালেন, বোর্ড প্রধান দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে ‘অসন্তুষ্ট’।

শনিবার ওই সূত্র বলেছেন, ‘নাকভি একদমই খুশি নন। কারণ এবার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও তার বোর্ডের ঘনিষ্ঠ সহযোগীরা আশ্বস্ত করেছিল বিশ্বকাপে দল এবার ভালো করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, নাকভি ইতোমধ্যে সালমানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছেন। এছাড়া নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কোচ মাইক হেসন ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তার কথা, ‘সালমান, বাবর আজম, উসমান খান ও আরও কয়েকজন সম্ভবত বিশ্বকাপের পর তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলবেন।’

সালমানের উত্তরসূরি হিসেবে শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। হেসনের পরামর্শ অনুযায়ী বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সেটআপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন নাকভি। 

বিজ্ঞাপন

এফএইচএম/