অ্যাশেজ থেকে বাতিল হচ্ছে দিবা-রাত্রির টেস্ট

শুরু থেকেই অ্যাশেজ নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দর্শকদের মধ্যে। সাম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমলেও অ্যাশেজ ঠিকই তার রোমাঞ্চ ধরে রেখেছে। সর্বশেষ কয়েকটি সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ বাড়তি মাত্রা যোগ করেছিল।
তবে সামনে অ্যাশেজে আর দেখা যাবে না পিংক বল টেস্ট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।
আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্দেশনা অনুযায়ী, দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দিবা রাত্রির টেস্টের বিপক্ষে।
অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে গোলাপি বলের টেস্ট প্রয়োজন বলে মনে করেন ইসিবি কর্মকর্তারা। তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো গোলাপি বলের টেস্টের পক্ষে। চলতি মৌসুমে অ্যাশেজ সিরিজে রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে অস্ট্রেলিয়ায়। যার একটি কারণ গোলাপি বলের টেস্ট বলে মনে করে তারা।
আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য একমাত্র ১৫০ বছরপূর্তি টেস্টই হতে যাচ্ছে অ্যাশেজে গোলাপি বলের শেষ ম্যাচ। এরপর থেকে আর কোনো গোলাপি বলের টেস্ট দেখা যাবে না অ্যাশেজে।
এইচজেএস