সাজা কমানোর পরও ১৫ মাসের কারাদণ্ড ম্যাগুয়েরের

দীর্ঘ ছয় বছরের আইনি প্রক্রিয়ার পর গ্রিসের সিরোস দ্বীপে হ্যারি ম্যাগুইয়ারের নামে করা মামলার পুনঃবিচার সম্পন্ন হয়েছে। এর আগে ২০২০ সালে মাইকোনোস দ্বীপে পুলিশের সাথে ধস্তাধস্তি ও ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ২১ মাস ১০ দিনের স্থগিত সাজা দেওয়া হয়েছিল। নতুন রায়ে সেই শাস্তির মেয়াদ কিছুটা হ্রাস পেল।
গ্রিসের আদালত বুধবার পুনর্বিচার শেষে তাকে অগুরুতর হামলা, গ্রেপ্তার প্রতিরোধ ও ঘুষের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে। তবে অভিযোগের মাত্রা কম বিবেচনায় আগের চেয়ে সাজাও কমানো হয়েছে।
২০২০ সালে প্রথম রায়ে ম্যাগুয়েরকে ২১ মাস ১০ দিনের সাজা দেওয়া হয়েছিল। পরদিনই তার আইনজীবীরা আপিল করলে গ্রিক আইনে আগের রায় বাতিল হয়ে যায় এবং পূর্ণ পুনর্বিচারের নির্দেশ হয়।
পুনর্বিচার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার পিছিয়েছে। অবশেষে সাইরোসে শুনানি শুরু হয়ে এ সপ্তাহে শেষ হয়।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, ম্যাগুয়ের সব অভিযোগ অস্বীকার করছেন। তিনি গ্রিসের সুপ্রিম কোর্টে আপিল করার পরিকল্পনা করছেন। আদালতের বাইরে সমঝোতার সুযোগ থাকলেও নিজের নাম আইনি পথে পরিষ্কার করতেই লড়ছেন তিনি।
৩২ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডর স্কোয়াডে আছেন। বুধবার প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও দলে রয়েছেন তিনি। এর আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে অসুস্থতার কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এমএমএম/