টানা তৃতীয় ফিফটি স্যামসনের

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। দ্রুত ফিফটি করে সাজঘরে ফিরেছেন অভিষেক শর্মা। তবে এখনও খেলে যাচ্ছেন আরেক ওপেনার স্যাঞ্জু স্যামসন। ইতোমধ্যে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের টানা দ্বিতীয় ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেটে ১৬১ রান করেছে ভারত। এখন ৬৭ রানে স্যাঞ্জু স্যামসন ও ৩৪ রানে ইশান কিষাণ অপরাজিত রয়েছেন।
আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখে-শুনেই খেলেন ভারতের দুই ওপেনার। এরপর কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। একের পর এক চার-ছক্কায় প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান পেয়ে যায় ভারত।
মাত্র ১৮ বলেই ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেটে খেলতে নামা ইশান কিষাণকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করে যাচ্ছেন অভিষেক। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি।
এমএমএম/