পিএসএলের সূচি ঘোষণা, ৪ বাংলাদেশি তারকার ম্যাচ কবে–কখন

প্রথমবারের মতো নিলামের মাধ্যমে স্কোয়াড গঠন করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত পাকিস্তানের এই লিগে বাংলাদেশের তিন (রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন) ক্রিকেটার দল পেয়েছেন। তবে নিলামের আগেই সরাসরি ভিত্তিতে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি সেরেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার তাদের ম্যাচ কবে-কখন সেটিও প্রকাশিত হয়েছে।
আগেই বলা হয়েছিল, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। মুস্তাফিজের সঙ্গে লাহোরের জার্সিই গায়ে জড়াবেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। নিলামে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৬০ লাখ রুপিতে কিনে নেয়। এ ছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে রাওয়ালপিন্ডি এবং ৬০ রাখ রুপিতে নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি।
দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি (পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন) যুক্ত হওয়ার পর এবার পিএসএলের একাদশ আসর চলবে ৮ দলের অংশগ্রহণে। সব মিলিয়ে ৩৯ দিনের এই প্রতিযোগিতায় ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। সেরা চার দল উঠবে কোয়ালিফায়ারে।
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2026
পর্যায়ক্রমে কোয়ালিফায়ার-১, দুটি এলিমিনেটর ম্যাচ এবং আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়া কিংবা যেকোনো কারণে সেদিন খেলা না হলে পরদিন (৪ মে) রিজার্ভ ডে রাখা হয়েছে। পাকিস্তানের ৬টি ভেন্যুতে হবে এবারের পিএসএল– করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডি। এর মধ্যে প্রথমবার পিএসএল গড়াবে পেশোয়ার ও ফয়সলাবাদে। এসব ভেন্যুর মধ্যে লাহোর সর্বোচ্চ ১৫, রাওয়ালপিন্ডি ১১ ও ফয়সলাবাদ ৭টি ম্যাচ আয়োজন করবে।
৪ বাংলাদেশি তারকার ম্যাচসহ পিএসএলের পূর্ণাঙ্গ সূচি
২৬ মার্চ – লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২৭ মার্চ – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস (লাহোর)
২৮ মার্চ – পেশোয়ার জালমি বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (পেশোয়ার)
২৮ মার্চ – মুলতান সুলতান্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (লাহোর)
২৯ মার্চ – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২৯ মার্চ – লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস (লাহোর)
৩১ মার্চ – ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি (রাওয়ালপিন্ডি)
১ এপ্রিল – মুলতান সুলতান্স বনাম হায়দরাবাদ কিংসমেন (মুলতান)
২ এপ্রিল – ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (রাওয়ালপিন্ডি)
২ এপ্রিল – রাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম করাচি কিংস (রাওয়ালপিন্ডি)
৩ এপ্রিল – মুলতান সুলতান্স বনাম লাহোর কালান্দার্স (মুলতান)
৪ এপ্রিল – রাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাওয়ালপিন্ডি)
৫ এপ্রিল – মুলতান সুলতান্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (মুলতান)
৬ এপ্রিল – মুলতান সুলতান্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (মুলতান)
৮ এপ্রিল – হায়দরাবাদ কিংসমেন বনাম পেশোয়ার জালমি (করাচি)
৯ এপ্রিল – লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (ফয়সলাবাদ)
৯ এপ্রিল – করাচি কিংস বনাম পেশোয়ার জালমি (করাচি)
১০ এপ্রিল – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (করাচি)
১১ এপ্রিল – পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (ফয়সলাবাদ)
১১ এপ্রিল – করাচি কিংস বনাম হায়দরাবাদ কিংসমেন (করাচি)
১২ এপ্রিল – হায়দরাবাদ কিংসমেন বনাম ইসলামাবাদ ইউনাইটেড (করাচি)
১৩ এপ্রিল – পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্স (ফয়সলাবাদ)
১৫ এপ্রিল – পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (ফয়সলাবাদ)
১৬ এপ্রিল – হায়দরাবাদ কিংসমেন বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (ফয়সলাবাদ)
১৬ এপ্রিল – করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড (করাচি)
১৭ এপ্রিল – লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (ফয়সলাবাদ)
১৮ এপ্রিল – লাহোর কালান্দার্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (ফয়সলাবাদ)
১৯ এপ্রিল – মুলতান সুলতান্স বনাম করাচি কিংস (লাহোর)
১৯ এপ্রিল – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২১ এপ্রিল – লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (লাহোর)
২১ এপ্রিল – রাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম মুলতান সুলতান্স (রাওয়ালপিন্ডি)
২২ এপ্রিল – করাচি কিংস বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২২ এপ্রিল – পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্স (রাওয়ালপিন্ডি)
২৩ এপ্রিল – রাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাওয়ালপিন্ডি)
২৩ এপ্রিল – লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস (লাহোর)
২৪ এপ্রিল – ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি (রাওয়ালপিন্ডি)
২৫ এপ্রিল – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস (লাহোর)
২৫ এপ্রিল – লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২৬ এপ্রিল – রাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম পেশোয়ার জালমি (রাওয়ালপিন্ডি)
২৬ এপ্রিল – ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতান্স (রাওয়ালপিন্ডি)
২৮ এপ্রিল – কোয়ালিফায়ার (রাওয়ালপিন্ডি)
২৯ এপ্রিল – এলিমিনেটর ১ (লাহোর)
১ মে – এলিমিনেটর ২ (লাহোর)
৩ মে – ফাইনাল (লাহোর)
এএইচএস